Dry Eye সিন্ড্রোম কি? এর ঝুঁকি কতোটা? 

অফিসের ডেস্কে বসে কাজ করতে করতে একদিন হঠাৎ খেয়াল করলেন যে, চোখে একধরনের জ্বালা-পোড়াভাব হচ্ছে। মনে হচ্ছে যেন চোখে বালি ঢুকেছে। মাঝে মাঝে ঝাপসা দেখছেন, মাঝে মাঝে চোখ টনটন করে উঠছে। 
এই লক্ষণগুলো Dry Eye Syndrome এর — চোখের এমন এক অবস্থা, যা এখনকার ডিজিটাল দুনিয়ায় অনেকেরই নিত্যসঙ্গী হয়ে উঠেছে। 

Dry Eye আসলে কী?

Dry Eye Syndrome তখনই হয় যখন চোখ যথেষ্ট পরিমাণে টিয়ার (অশ্রু) তৈরি করতে পারে না, কিংবা চোখে তৈরি হওয়া অশ্রু ঠিকভাবে কাজ করে না। ফলে চোখ শুষ্ক, অস্বস্তিকর ও দুর্বল হয়ে পড়ে।
অশ্রু শুধু কান্নার জন্য না — এগুলো চোখকে ভেজা রাখে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে, এবং চোখের পৃষ্ঠকে পরিষ্কার রাখে। যখন এই অশ্রুর স্বাভাবিক ব্যালান্স নষ্ট হয়, তখনই শুরু হয় Dry Eye।

Dry Eye হওয়ার কারণ?

Dry Eye হওয়ার পেছনে অনেক কারণ আছে, যেমন:
1. ডিভাইস আসক্তিঃ 
দিনের বেশিরভাগ সময় আমরা কম্পিউটার, মোবাইল বা টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। এতে চোখ কম পলক ফেলে, ফলে চোখে টিয়ার ঠিকমতো তৈরি হয় না।

2. বয়সঃ 
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের অশ্রু উৎপাদন স্বাভাবিকভাবেই কমে যায়।

3. এয়ার কন্ডিশনার বা হিটারঃ 
শুষ্ক পরিবেশে বা AC চলা ঘরে চোখের আর্দ্রতা দ্রুত কমে যায়।

4. কন্টক্ট লেন্সঃ 
নিয়মিত লেন্স ব্যবহার করলে চোখ শুষ্ক হয়ে পড়তে পারে।

5. হরমোনাল পরিবর্তন
বিশেষ করে মেয়েদের মেনোপজ বা গর্ভাবস্থার সময় চোখ শুষ্ক হওয়ার প্রবণতা বেশি।

6. কিছু ওষুধ
অ্যান্টিহিস্টামিন, এন্টিডিপ্রেসেন্ট, বা কিছু ব্লাড প্রেসার ওষুধ Dry Eye বাড়াতে পারে।

Dry Eye এর সাধারণ কিছু লক্ষণ:
১। চোখে জ্বালাভাব বা পোড়ার অনুভূতি
২। চোখে যেন কিছু আটকে আছে এমন অনুভূতি
৩। অতিরিক্ত পানির মতো অশ্রু (অস্বাভাবিকভাবে)
৪। ঝাপসা দেখা
৫। পলক ফেলতে অস্বস্তি
৬। রাতের বেলায় চোখের ক্লান্তি বা ঘোলাটে দেখা

চোখ বাঁচাতে করণীয় কী?
১. ২০-২০-২০ নিয়ম মেনে চলুন
প্রতি ২০ মিনিট পরপর, ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোনো কিছুর দিকে তাকান। এটা চোখকে রিফ্রেশ করে।

২. কৃত্রিম অশ্রু ব্যবহার করুন
সাধারণ আই ড্রপ বা লুব্রিকেন্ট ড্রপ চোখে আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে।

৩. স্ক্রিন টাইম কমান, চোখের পলক বাড়ান
স্ক্রিনে কাজ করার সময় ইচ্ছা করে বেশি পলক ফেলুন।

৪. এয়ার কন্ডিশনড ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করুন
হিউমিডিফায়ার ঘরের শুষ্কতা কমাতে সাহায্য করে, ফলে চোখের আর্দ্রতাও বজায় থাকে। 

৫. সানগ্লাস ব্যবহার করুন
ধুলাবালি ও সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে চোখ রক্ষা করে। 

Leave a Reply

🛠️ Change